আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্ত:বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩ টি অধ্যাদেশ জারী করে। যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।
সেসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি যেভাবে কথা বলছেন তা ঠিক না। এনসিপিকে পরামর্শ দেব, নাসিরুদ্দীন পাটোয়ারীকে বাদ দিয়ে আপনারা দেশের যেখানেই যান তবে বিএনপি আপনাদের সহযোগিতা করবে।
আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এম এ মজিদসহ অন্যান্যরা।
সময়ের আলো/জোই