মিরসরাইয়ে দেড় ঘণ্টা বিকল সোনার বাংলা এক্সপ্রেস

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে দেড় ঘণ্টা আটকে ছিল। উপজেলার উত্তর ওয়াহেদপুর এলাকায়

2026-07-31T21:34:11+00:00
2026-07-31T21:34:11+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে দেড় ঘণ্টা বিকল সোনার বাংলা এক্সপ্রেস
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:৩৪ পিএম 
কম্প্রেসারে ত্রুটিতে দেড় ঘণ্টা বিকল সোনার বাংলা এক্সপ্রেস। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে দেড় ঘণ্টা আটকে ছিল। উপজেলার উত্তর ওয়াহেদপুর এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে আটকা থাকার পর ঢাকার পথে ছেড়ে যায়। ট্রেনটির শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ার কারের একটি কোচের কম্প্রেসারে ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। সীতাকুণ্ড এলাকা অতিক্রম করার পর একটি এসি কোচের কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মিরসরাইয়ের উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

সোনার বাংলা এক্সপ্রেসের পরিচালক সুজন দত্ত জানান, ত্রুটি সারাতে সংশ্লিষ্ট কারিগরি কর্মীরা কাজ করেছেন। তবে কম্প্রেসার থেকে অনবরত বাতাস বের হওয়ায় ট্রেনটি চালানো সম্ভব হয়নি। পরে ঠিক হয়ে যাওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনে থাকা যাত্রী ইকবাল হোসেন জানান, নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়েছিল। কিন্তু সীতাকুণ্ড পার হওয়ার পর হঠাৎ উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থেমে যায়। প্রায় দেড় ঘণ্টা আটকে থাকার পর ছেড়ে গেছে।

 
তিনি আরও বলেন, সোনার বাংলা এক্সপ্রেসে যতবার ভ্রমণ করেছি, ততবারই কোনো না কোনো সমস্যার মুখে পড়তে হয়েছে। এবারও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে আটকে আছি।

এদিকে একই রেলপথে চলাচলকারী চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসও সোনার বাংলা এক্সপ্রেসের পেছনে অপেক্ষমাণ রয়েছে। এতে দুটি ট্রেনের শত শত যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়।

এ বিষয়ে জানতে বড়তাকিয়া রেল ষ্টেশন মাস্টার শামছুদৌহার মোবাইলে একাধিকবার ফোন করার পরও তিনি রিসিভ করেন নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   মিরসরাই  সোনার বাংলা এক্সপ্রেস  চট্টগ্রাম  আন্তঃনগর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: