ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণবিরোধী অভিযানে দুই ট্রলারকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির ভীমরুলী পেয়ারা বাগানে পর্যটকদের বিরক্তি ও পরিবেশদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেঅবৈধভাবে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করায়

2026-07-31T23:55:12+00:00
2026-07-31T23:55:12+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণবিরোধী অভিযানে দুই ট্রলারকে জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
ঝালকাঠির ভীমরুলী পেয়ারা বাগানে পর্যটকদের বিরক্তি ও পরিবেশদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করায় দুটি ট্রলারকে মোট ৪০০০( চার হাজার) টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইউএনও জানান, ভীমরুলী পেয়ারা বাগানের প্রাকৃতিক পরিবেশ, পর্যটকদের স্বাচ্ছন্দ্য এবং জনস্বার্থ রক্ষায় উচ্চ শব্দে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, নিয়মিত নজরদারির মাধ্যমে ভীমরুলী পেয়ারা বাগানের শান্ত ও মনোরম পরিবেশ বজায় থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ভীমরুলী  পেয়ারা বাগান  শব্দদূষণ  অভিযান  ট্রলার  জরিমানা  ঝালকাঠি  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: