৭৬ লাখ টাকায় বিশ্বকাপ ‘ট্রফি’ বেচে দিলেন ফরাসি তারকা!

ক্রীড়া ডেস্ক

খেলা

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্স ফুটবল দলের বেঞ্জামিন মেন্দি নিজের কাছে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল প্রতিকৃতি বিক্রি করে নতুন

2026-08-01T17:40:35+00:00
2026-08-01T17:40:47+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
খেলা
৭৬ লাখ টাকায় বিশ্বকাপ ‘ট্রফি’ বেচে দিলেন ফরাসি তারকা!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৫:৪০ পিএম
ফরাসি তারকা বেঞ্জামিন মেন্দি। সংগৃহীত ছবি
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্স ফুটবল দলের বেঞ্জামিন মেন্দি নিজের কাছে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল প্রতিকৃতি বিক্রি করে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন। বিশ্বজয়ী দলের খেলোয়াড়দের দেওয়া এই পরম মর্যাদাপূর্ণ স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত সামনে আসতেই ফুটবল অঙ্গনে উঠেছে ব্যাপক সমালোচনা ও আলোচনার ঝড়। 

যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান ‘গোল্ডিন’-এর ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট ২’-এ ট্রফিটির অফিশিয়াল রেপ্লিকাটি বিক্রির জন্য তোলেন মেন্দি। শেষ পর্যন্ত নিলামে এটি ৬২ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ টাকার বেশি) বিক্রি হয়। 

বিশ্বকাপের মতো সর্বোচ্চ মর্যাদার একটি স্মারক এভাবে বিক্রি করে দেওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যমে ফরাসি এই ডিফেন্ডারকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে এসব সমালোচনায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মেন্দি।

নিজের সাফাই গেয়ে মেন্দির ভাষ্য, ট্রফিটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সম্পত্তি। ফলে স্মারকটি ঘরে রেখে দেবেন নাকি বিক্রি করে দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়া একেবারেই তার একান্ত ব্যক্তিগত এখতিয়ার এবং এ বিষয়ে অন্য কারও কোনো মন্তব্য করার সুযোগ নেই।


পরবর্তীতে কিছুটা রসিকতার ছলে সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, এত মূল্যবান ট্রফিটি এতদিন ধরে তার আলমারিতে অযথাই অনেকটা জায়গা দখল করে রেখেছিল। তাই সেটি বিক্রি করে দেওয়ায় তিনি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা বা ভুল দেখেন না।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ৭৬ লাখ  টাকা  বিশ্বকাপ ট্রফি  বেচে দিলেন  ফরাসি তারকা  বেঞ্জামিন মেন্দি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: