স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর অক্ষত লাশ। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ৩১ জুলাই শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা ইউপির উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এমন নজির দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে এসেছেন মানুষজন।
জানা যায়, শুক্রবার (৩১ জুলাই ) মারা যান ঐ গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী। স্বামীর কবরের পাশে স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে তরতাজা কাফনের কাপড়সহ পাওয়া যায় রমজান আলীর অক্ষত লাশ। বিষয়টি এলাকায় জানাজানি হলে কবরস্থানে ভিড় জমান এলাকার মানুষ।
কবর খননকারীরা জানান মাটি যেন কাফনের কাপড়কেও স্পর্শ করেনি। প্রত্যক্ষদর্শীসহ কবরস্থানে আগতদের অনেকেই আল্লাহর এমন নজিরকে অলৌকিক বলে আখ্যায়িত করেন। জীবদ্দশায় সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত বলেও কেউ কেউ মন্তব্য করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২৪ বছর আগে মারা যান রমজান আলী। জীবদ্দশায় এলাকার মানুষের কাছে সং, পরহেজগার ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। হাট বাজারে চাল আটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কখনো পরের হক নষ্ট করেছেন এমন নজির নেই।
এলাকাবাসী বলছেন ঈমানের শক্তি যে এতটা প্রখর তার উজ্জ্বল দৃষ্টান্ত মরহুম রমজান আলী। আল্লাহর এমন নজির আমাদের জন্য আসলে শিক্ষণীয়।
উলুপাড়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, বিষয়টি জানার পর কবরস্থানে ছুটে যান এবং সেখানে গিয়ে কবরের ভিতরের অংশে কাফনের কাপড় মোড়ানো লাশটি দেখতে পান। লাশটি যে অবস্থায় ছিল সে অবস্থায় রেখেই পাশে স্ত্রীর লাশ কবরস্থ করার বিষয়ে কবর খননকারীকে নির্দেশনা দেন।
সময়ের আলো/আতা