আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আ'লীগ নেতা, সমালোচনার ঝড়

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দের। সাবেক আওয়ামী লীগ নেতা হয়েও, বিএনপি মনোনয়ন

2026-08-01T21:25:01+00:00
2026-08-01T21:25:01+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
সারাদেশ
আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আ'লীগ নেতা, সমালোচনার ঝড়
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:২৫ পিএম 
ছবি : সময়ের আলো
বিতর্ক যেন পিছু ছাড়ছে না মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দের। সাবেক আওয়ামী লীগ নেতা হয়েও, বিএনপি মনোনয়ন প্রাপ্ত প্রার্থী হিসেবে বাগেরহাট-৪ আসনে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন তিনি। তখন দেশজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল। এবার কোন প্রকার নির্বাচন ছাড়াই মহিষপুরা-খুলনা আন্তঃজেলা বাস, মিনিবাস কোচি ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি গেল ১৩ জুলাই এই কমিটি অনুমোদন দিয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সভাপতি শেখ মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শেখ আতাহার আলী মন্টু, সহ-সভাপতি বিকাশ কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাশ বাবলু, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ স্বপন কুমার দাস, সদস্য মলয় কৃষ্ণ দাশ ও শেখ মোস্তফা। এই কমিটি আগামী দুই বছরের জন্য সমিতির দায়িত্ব পালন করবেন।

সমিতির সদস্যদের মৌখিক সম্মতি বা ভোট ছাড়া সোমনাথ দেকে সাধারণ সম্পাদক এবং বিতর্কিত সদস্যদের দিয়ে কমিটি অনুমোদন দেওয়ায় সমালোচনার ঝড় বইছে মালিকদের মাঝে। এমনকি খুলনা-বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের যেসব এলাকায় বাসস্ট্যান্ড ও বাসস্টপেজ রয়েছে সেসব এলাকায় সাধারণ মানুষের মাঝেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কমিটির সভাপতি শেখ মাসুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে বিগত দিনে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

সিনিয়র সহ-সভাপতি শেখ আতাহার আলী মন্টুও আওয়ামী লীগ ঘেঁষা ছিলেন। সরকার পরিবর্তনের পরে তার স্কুল শিক্ষক মেয়ের জামাই সাইফুল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক বানিয়েছেন। একই পরিবারের দুইজন একই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকার বিষয়টিকে অনৈতিক ও অনিয়ম করার সুযোগ বলে মনে করছেন বাস মালিক সমিতির সদস্যরা।সহ-সভাপতি বিকাশ কুমার দাশও একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন।


সাধারণ সম্পাদক সোমনাথ দে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। গত বছরের আগস্টের শেষ দিকে তিনি আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। এর আগে সোমনাথ দে জাতীয় পার্টি করতেন।

পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা ও মোরেলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন তিনি। ২০১৮ সালের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে নির্বাচন করেছিলেন। 

এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস বাবলু বনগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের নেতা ছিলেন। নিজের অপকর্মের কারণে দীর্ঘদিন পলাতকও ছিলেন তিনি। 

অন্যদিকে কোষাধ্যক্ষ স্বপন কুমার দাসও বনগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের নেতা ছিলেন। আওয়ামী লীগের আমলে স্বপন কুমার দাসের হাতে অত্যাচারের শিকার স্থানীয় জনতা ৫ আগস্ট এর পরে তার উপর হামলা করেছিল। দীর্ঘদিন পালিয়ে থাকার পরে তিনি এলাকায় এসেছেন।

সদস্য মলয় দাসও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সদস্য শেখ মোস্তফাও সভাপতির আপন ভাই।

যারা অনুমোদন দিয়েছে, তাদের দিকেও আঙ্গুল তুলেছেন সাধারণ সদস্যরা। তারা বলছেন, এই কমিটি অনিয়ন্ত্রিত ও অন্যায়ভাবে করা হয়েছে।

তবে, সোমনাথ দে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করার কারণে সাধারণ কোন সদস্য গণমাধ্যমে বা প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি। 

সময়ের আলো/আতা


  বিষয়:   আন্তঃজেলা  বাস মালিক সমিতি  সাধারণ সম্পাদক  আওয়ামী লীগ  সমালোচনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: