প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা মুসলমানের জন্য ফরজ ইবাদত। হাদিসে এসেছে, সময়মতো জামাতে নামাজ আদায়কারীদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমার সুসংবাদ। যারা নামাজের জন্য আগে থেকেই মসজিদে উপস্থিত হয়ে অপেক্ষা করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করবে এবং প্রথম তাকবিরও পাবে, তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে— এক. জাহান্নাম থেকে মুক্তি এবং দুই. নেফাক (মুনাফিকি) থেকে মুক্তি।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪১)
রোববার (২ আগস্ট) ঢাকার নামাজের সময়সূচি
ফজর: ৪:০৭ মিনিট
সূর্যোদয়: ৫:২৭ মিনিট
জোহর: ১২:০৫ মিনিট
আসর: ৪:৪২ মিনিট
মাগরিব: ৬:৪৪ মিনিট
ইশা: ৮:০৪ মিনিট
সূর্যাস্ত: ৬:৫০ মিনিট
বিভাগীয় শহরের জন্য সময়ের সমন্বয়
সময় বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
সময় যোগ করতে হবে
বরিশাল: ১ মিনিট
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।
সময়ের আলো/কেএইচ