ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং বর্ষাকালে দীর্ঘদিনের ভোগান্তি নগর জলাবদ্ধতা নিরসনের মতো বড় চ্যালেঞ্জ

2026-08-02T14:07:08+00:00
2026-08-02T14:35:48+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:০৭ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ২:৩৫ পিএম
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান মো. সাব্বির মোস্তফা খান। ছবি : সংগৃহীত
রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং বর্ষাকালে দীর্ঘদিনের ভোগান্তি নগর জলাবদ্ধতা নিরসনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান। 

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে আগামী ৩ বছরের জন্য এ পদে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করে।

সাব্বির মোস্তফা বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। পেশাগত জীবনে পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ এবং বর্তমানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 


বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা ওয়াসার প্রধান হিসেবে অতীতে প্রশাসনিক ব্যক্তিদের দাপট দেখা গেলেও এবার আন্তর্জাতিক মানের একজন বিশেষজ্ঞ প্রকৌশলীর হাতে দায়িত্ব অর্পণ করা হলো। ঢাকার দ্রুত নগরায়ণ, ভৌম পানির স্তর নেমে যাওয়া, ড্রেনেজ ব্যবস্থাপনার ঘাটতি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ড. সব্বিরের দীর্ঘ অভিজ্ঞতা অত্যন্ত সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ঢাকা ওয়াসা  নতুন চেয়ারম্যান  ড. সাব্বির মোস্তফা খান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: