সাংবাদিক পুত্র শিশু রিহানের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

মা-বাবার কোল আলো করে এসেছিল শিশু রাগীব ইশরাক রিহান (৪)। কিন্তু জন্মের কিছুদিন পরেই রিহানের শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসকেরা

2026-08-02T20:28:45+00:00
2026-08-02T20:28:45+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাংবাদিক পুত্র শিশু রিহানের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:২৮ পিএম 
রাগীব ইশরাক রিহান। ছবি : সময়ের আলো
মা-বাবার কোল আলো করে এসেছিল শিশু রাগীব ইশরাক রিহান (৪)। কিন্তু জন্মের কিছুদিন পরেই রিহানের শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসকেরা নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, রিহানের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে দুটি ছিদ্র এবং হৃৎপিণ্ডের ধমনীতে দুটি ব্লক রয়েছে। 

রিহানের হৃদরোগ শনাক্ত হওয়ার পর দেশেই বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে রিহানের চিকিৎসা শুরু হয়। চিকিৎসকেরা দ্রুত শল্যচিকিৎসার পরামর্শ দিলে দুই বছর বয়সে ভারতের বেঙ্গালুরুতে নারায়না হেলথ হসপিটালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড রিহানের শল্যচিকিৎসা সম্পন্ন করে। 

শল্যচিকিৎসায় রিহানের হার্টের ধমনীর একটি ব্লক দূর করা হয়। সার্জারি পরবর্তী সময়ে অনেকটা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসে রিহান। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে দুটি ছিদ্র ও ধমনীতে একটি ব্লক থেকে যাওয়ায় শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। চিকিৎসকেরা বলছেন, অস্বাভাবিক ব্লাড সার্কুলেশন সিস্টেমের কারণে রিহান মৃত্যুঝুঁকি নিয়ে বেঁচে আছে। যতই দিন যাচ্ছে রিহানের স্বাস্থ্যের অবনতি ঘটছে। দ্রুত শিশু রিহানের দ্বিতীয় শল্যচিকিৎসা করা প্রয়োজন।


রিহানের বাবা ইখতিয়ার উদ্দিন আজাদ একজন সংবাদকর্মী। তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় পত্নীতলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 

ইখতিয়ার উদ্দিন আজাদ জানান, তার ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। একবার বিদেশে গিয়ে প্রায় ১০ লাখ টাকা খরচ করে হার্টের অস্ত্রোপচার করে এনেছেন। অস্ত্রোপচার করে আনার পর কিছুদিন ভালো ছিল। কিন্তু আবার সমস্যা দেখা দিয়েছে। ডাক্তাররা বলছেন, আবারও বিদেশে নিয়ে অস্ত্রোপচার করাতে হবে। বিদেশে নিয়ে জটিল এই অস্ত্রোপচার করাতে অন্তত ১৫ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে তার পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। ছেলেকে বাঁচানোর জন্য সমাজের সচ্ছল মানুষদের সহায়তা কামনা করেন তিনি।

রিহানের চিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য বিকাশ/নগদ/রকেট (০১৭২৮৬৩৭৪৪০) করা যাবে। ব্যাংকে টাকা পাঠানোর ঠিকানা : মো. ইখতিয়ার উদ্দীন আজাদ, হিসাব নং- ৪৮১৬০০২০৭৭০৮৬, সোনালী ব্যাংক পিএলসি, পত্নীতলা শাখা, নওগাঁ। 

সময়ের আলো/জোই  
  বিষয়:   সাংবাদিক পুত্র  রিহান  চিকিৎসা সহায়তায়  সময়ের আলো  নওগাঁ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: