জিদানের প্রথম ম্যাচের টিকিট একদিনেই শেষ

ক্রীড়া ডেস্ক

খেলা

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের প্রথম ম্যাচ ঘিরে যেন রোমাঞ্চেরর শেষ নেই। আগামী ২ অক্টোবর উয়েফা

2026-08-02T20:50:14+00:00
2026-08-02T20:50:14+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
জিদানের প্রথম ম্যাচের টিকিট একদিনেই শেষ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:৫০ পিএম 
জিনেদিন জিদান। সংগৃহীত ছবি
ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের প্রথম ম্যাচ ঘিরে যেন রোমাঞ্চেরর শেষ নেই। আগামী ২ অক্টোবর উয়েফা ন্যাশনস লীগের গ্রুপ পর্বে স্তাদে দে ফ্রান্সে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ঐতিহাসিক এই ম্যাচটির টিকিট বিক্রির ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে অবিশ্বাস্য উন্মাদনা দেখা গেছে। জিদানের আকর্ষণে মাত্র একদিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।

স্তাদে দে ফ্রান্সের ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ম্যাচটির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ক্যাটাগরি অনুযায়ী ৩৫ থেকে ১৭৫ ইউরোর মধ্যে (প্রায় ৫ হাজার থেকে প্রায় ২৫ হাজার টাকা। এর মধ্যে ক্যাটাগরি ৬-এর টিকিটের দাম ৩৫ ইউরো, ক্যাটাগরি ৫-এর জন্য ৫৫ ইউরো, ক্যাটাগরি ৪-এর জন্য ৭৫ ইউরো, ক্যাটাগরি ৩-এর জন্য ৯৫ ইউরো, ক্যাটাগরি ২-এর জন্য ১২৫ ইউরো, ক্যাটাগরি ১-এর জন্য ১৪৫ ইউরো এবং সর্বোচ্চ ‘গোল্ড’ ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ১৭৫ ইউরো।

দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের অধ্যায়ের পর ফরাসি ডাগআউটে শুরু হচ্ছে জিদান যুগ। কোচ হিসেবে তার পথচলা শুরু হচ্ছে সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। আগামী ২৫শে সেপ্টেম্বর তুরস্ক এবং ২৮শে সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলে অক্টোবরের শুরুতে ঘরের মাঠে ইতালির মুখোমুখি হবে তার দল।


জিদানের ফ্রান্সের কোচ হিসেবে আত্মপ্রকাশের সূচিটি দারুণ। কারণ, স্তাদে দে ফ্রান্সে ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে জোড়া গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেন তিনি। আর প্রতিপক্ষ ইতালি মানেই ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের সেই স্মৃতি, যেখানে মার্কো মাতেরাজ্জিকে হেড করে ক্যারিয়ারের ইতি টানেন জিদান।

ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জিদান তার নতুন এই দায়িত্ব নিয়ে বলেন, আমরা সেপ্টেম্বরে ৪টি ম্যাচ খেলবো। খেলোয়াড়দের সঙ্গে আমার ৩ সপ্তাহ সময় কাটবে, যা নজিরবিহীন এবং দারুণ ব্যাপার। আমাদের লক্ষ্য ফরাসি দলকে বিজয়ী রাখতে সব ধরনের চেষ্টা করা।

ইতোমধ্যেই ভক্তদের অবিশ্বাস্য ভালোবাসায় সিক্ত হয়েছেন জিদান। ঘরের মাঠে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই যেভাবে টিকিটের হাহাকার তৈরি হয়েছে, তাতে বোঝা যায় বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিকে ডাগআউটে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

সময়ের আলো/আআ
  বিষয়:   জিদান  ম্যাচ  টিকিট  ফুটবল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: