বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশাল বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদারকে (৪৯) গ্রেফতার করেছে

2026-08-02T21:27:46+00:00
2026-08-02T21:27:46+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:২৭ পিএম 
গ্রেফতার মো. ফয়জুল হক সজল। ছবি : সময়ের আলো
বরিশাল বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদারকে (৪৯) গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের দিকনির্দেশনায় এবং উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ফয়জুল হক সজল বানারীপাড়া উপজেলার পশ্চিম বাইশারী গ্রামের মৃত জব্বার সর্দারের ছেলে।

এ বিষয়ে মো. মজিবুর রহমান জানান, গ্রেফতার আসামি একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   বানারীপাড়া  সাজাপ্রাপ্ত  পলাতক আসামি  গ্রেফতার  সময়ের আলো  বরিশাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: