আলোচনায় কানিকা কাপুর

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হিন্দি সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’। এর মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে অভিনেত্রী

2026-08-03T03:52:33+00:00
2026-08-03T04:44:11+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আলোচনায় কানিকা কাপুর
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৫২ এএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ৪:৪৪ এএম
অভিনেত্রী কানিকা কাপুর। ছবি : সংগৃহীত
সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হিন্দি সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’। এর মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে অভিনেত্রী কানিকা কাপুরের। সম্প্রতি সিনেমাটির নতুন পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় তিনি। কারণ অভিনেতা করণ দেওলের সঙ্গে প্রকাশিত পোস্টারে তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে। 

তবে অভিনয়ের চেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে তার চেহারা। অনেক দর্শকের দাবি, বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে তার বেশ মিল রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি ছড়িয়ে পড়ার পর বহু নেটিজেন মন্তব্য করেন, প্রথম দেখায় তারা কানিকাকে কিয়ারা আদভানি ভেবেছিলেন। বিশেষ করে হালকা মেকআপ ও অভিব্যক্তির কারণে অনেকেই কিয়ারার জনপ্রিয় ছবি ‘শেরশাহ’-এর ‘ডিম্পল’ চরিত্রের সঙ্গে কানিকার মিল খুঁজে পেয়েছেন।

অন্যদিকে কিছু ব্যবহারকারী দাবি করেছেন, পোস্টার তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কিয়ারার আদলে কানিকার লুক উপস্থাপন করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা নির্মাতাদের মন্তব্য এখনও সামনে আসেনি।

বড়পর্দায় এটি কানিকার অভিষেক হলেও অভিনয়ে তিনি নতুন নন। এর আগে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘এক দুজে কে ভাস্তে ২’ সহ ‘টিপ্পু’, ‘দোনো’ ও ‘মার্ডারবা’ সহ কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন।

রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ নির্মিত হয়েছে নাট্যকার আসগর ওয়াজাহাতের বিখ্যাত নাটক ‘জিস লাহোর নাই ভেখ্যা, ও জাম্যা এ নাই’ অবলম্বনে। সিনেমায় করণ দেওল ও কানিকা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিনতা, শাবানা আজমি ও আলি ফজল। মুক্তির আগে কানিকা কাপুরের লুক নিয়ে শুরু হওয়া আলোচনা ‘বাটওয়ারা ১৯৪৭’ -এর প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   আলোচনা  কানিকা কাপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: