প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা মুসলমানের জন্য ফরজ ইবাদত। হাদিসে এসেছে, সময়মতো জামাতে নামাজ আদায়কারীদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমার সুসংবাদ। যারা নামাজের জন্য আগে থেকেই মসজিদে উপস্থিত হয়ে অপেক্ষা করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করবে এবং প্রথম তাকবিরও পাবে, তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে- এক. জাহান্নাম থেকে মুক্তি এবং দুই. নেফাক (মুনাফিকি) থেকে মুক্তি।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪১)
সোমবার (৩ আগস্ট) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
ফজর - ৪:০৮ মিনিট
জোহর - ১২:০৫ মিনিট
আসর - ৪: ৪২ মিনিট
সূর্যাস্ত - ৬: ৫০ মিনিট
ইফতার - ৬: ৪৪ মিনিট
মাগরিব - ৬:৪৪ মিনিট
ইশা - ০৮: ০৩ মিনিট
মঙ্গলবার (৪ আগস্ট)
ফজর - ৪:০৮ মিনিট
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় - ৪:০৯ মিনিট
সূর্যোদয় - ৫: ২৯ মিনিট
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে
বিয়োগ
চট্টগ্রাম : ৫ মিনিট
সিলেট : ৬ মিনিট
যোগ
খুলনা : ৩ মিনিট
রাজশাহী : ৭ মিনিট
রংপুর : ৮ মিনিট
বরিশাল : ১ মিনিট
সূত্র : ইসলামিক ফাউন্ডেশন
সময়ের আলো/মহু