সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৮

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন

2026-08-03T11:14:36+00:00
2026-08-03T11:15:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৮
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:১৪ এএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১১:১৫ এএম
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সোমবার (৩ আগস্ট) প্রকাশিত হাম ও রুবেলা রোগের পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের একজনের বয়স ছিল ৫ দিন এবং অন্যজনের বয়স ৬ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 


প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৭০৩ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩২৫ জন, হবিগঞ্জে ৬৭ জন, মৌলভীবাজারে ১৭৩ জন এবং সুনামগঞ্জে ১৩৮ জন। 

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ১৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট হাসপাতালের ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের ১ জন রয়েছেন। 

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৬৪ জন হাম রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন ভর্তি রয়েছেন। 

এদিকে, চলতি বছর সিলেট বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫১ জনের মৃত্যু হয়েছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   সিলেট  হাম  শিশু  মৃত্যু  শনাক্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: