চুয়াডাঙ্গায় দ্বিতীয় স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে প্রবাসীর বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রত‌নি‌ধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মালয়েশিয়া প্রবাসীর বসতবাড়ি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয়

2026-08-03T11:27:16+00:00
2026-08-03T11:28:13+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় দ্বিতীয় স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে প্রবাসীর বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রত‌নি‌ধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:২৭ এএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১১:২৮ এএম
এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া বসতবাড়ি। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মালয়েশিয়া প্রবাসীর বসতবাড়ি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে।

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন প্রথমে একই গ্রামের ছনিয়া খাতুনকে বিয়ে করেন। পরে রফিউদ্দিন মালয়েশিয়ায় থাকাকালে ছনিয়া খাতুন এক ইতালি প্রবাসীর সঙ্গে চলে যান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক এবং থানায় আলোচনা শেষে ছনিয়া ওই ইতালি প্রবাসীর সঙ্গেই বসবাস শুরু করেন।


পরবর্তীতে দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের রিমা খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর সংসার করার পর তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনকে ঘরে তুলে নেন। এতে দ্বিতীয় স্ত্রী ও তার পরিবারের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এ ঘটনার জের ধরে রোববার সকালে দ্বিতীয় স্ত্রী রিমার বাবা মুকুল হোসেন ও তার স্বজনরা একটি এস্কেভেটর নিয়ে রফিউদ্দিনের বাড়িতে গিয়ে বসতঘর ভাঙচুর করেন। অল্প সময়ের মধ্যেই ঘরটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনার সময় বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত থাকলেও কেউ ভাঙচুরে বাধা দেননি। 

নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, ‘রফিউদ্দিনের কর্মকাণ্ডে অনেকের ক্ষোভ রয়েছে। কিন্তু সেই ক্ষোভের বশে আইন নিজের হাতে তুলে নিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা সমর্থনযোগ্য নয়। আইনের আশ্রয় নেওয়াই উচিত ছিল।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরায়েল বলেন, ‘ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   চুয়াডাঙ্গা  বসতবাড়ি  গুঁড়িয়ে  অভিযোগ  স্ত্রী  প্রবাসী  এস্কেভেটর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: