সালাহকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তুরস্কের ক্লাব

ক্রীড়া ডেস্ক

খেলা

কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর সাথে ট্রাবজোনস্পর নামে তুরস্কের একটি ক্লাবের চুক্তির গুনজন চলছিল। এবার ক্লাবের

2026-08-03T19:26:58+00:00
2026-08-03T19:26:58+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
সালাহকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তুরস্কের ক্লাব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:২৬ পিএম 
এবার ক্লাবের সভাপতি আরতুগ্রুল দোগান নিজেদের অবস্থান স্পষ্ট করলেন। ছবি : সংগৃহীত
কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর সাথে ট্রাবজোনস্পর নামে তুরস্কের একটি ক্লাবের চুক্তির গুনজন চলছিল। এবার ক্লাবের সভাপতি আরতুগ্রুল দোগান নিজেদের অবস্থান স্পষ্ট করলেন। সালাহকে দলে ভেড়ানোর বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে দলে পেতে যে কোনো ক্লাবই আগ্রহী থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো এক প্রতিবেদনে জানায়, সাবেক লিভারপুল তারকাকে দলে টানার দৌড়ে বেসিকতাসকে টপকে যেতে পারে ট্রাবজোনস্পর। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রোববার সালাহকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

তবে এসব খবর উড়িয়ে দিয়েছে দোগান। তুর্কি সংবাদমাধ্যম এ স্পোর-কে তিনি বলেন, ‘এ ধরনের কোনো চুক্তি হয়নি। সালাহকে ট্রাবজোনে আনার কোনো পরিকল্পনাও নেই। এসবের কোনো ভিত্তি নেই।’


তিনি বলেন, ‘এমন কিছু থাকলে অবশ্যই ক্লাবের পক্ষ থেকেই জানানো হতো। কিন্তু তেমন কিছুই নেই।’

তিনি আরও বলেন, সালাহ অত্যন্ত পেশাদার এবং বিশ্বজুড়ে পরিচিত একজন সফল ফুটবলার। তার ক্যারিয়ার অসাধারণ। অবশ্যই তাকে দলে নিতে কে না চাইবে? কিন্তু সেটা এক বিষয়, আর আমাদের সঙ্গে তার কোনো চুক্তি হয়েছে কিনা - এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমি আবারও বলছি, আমাদের ক্লাবের সঙ্গে এমন কোনো চুক্তি হয়নি।

সালাহর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন কিনা - এমন প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাননি দোগান। তিনি বলেন, এ বিষয়ে আমি কথা বলতে চাই না। সমর্থকেরা যেমন সালাহকে দেখতে চান, আমিও চাই। তবে এমন খেলোয়াড়কে দলে আনতে নির্দিষ্ট কৌশল ও পরিকল্পনা প্রয়োজন। আমি সভাপতি হিসেবে সেটিই করার চেষ্টা করছি। নতুন কোনো অগ্রগতি হলে আমরা সমর্থকদের জানাব।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সালাহ  অবস্থান স্পষ্ট  তুরস্কের ক্লাব 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: