চট্টগ্রাম বন্দর চ্যানেলে বয়ার সঙ্গে ধাক্কা, কনটেইনার জাহাজ আটকা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বন্দর চ্যানেলে চলাচলের সময় স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেইনারবাহী জাহাজ ২ নম্বর লাল বয়ার সঙ্গে

2026-08-03T20:48:22+00:00
2026-08-03T20:48:22+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দর চ্যানেলে বয়ার সঙ্গে ধাক্কা, কনটেইনার জাহাজ আটকা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পিএম 
কনটেইনারবাহী জাহাজ আটকা। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বন্দর চ্যানেলে চলাচলের সময় স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেইনারবাহী জাহাজ ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে রিটেইনিং ওয়ালের সঙ্গে আটকে গেছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া জাহাজটির নাম ‘এমভি সিএনসি ইউরেনাস’।

ঘটনার পরপরই জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু হয়। বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী টাগবোট ‘কাণ্ডারি-৪’ ও ‘কাণ্ডারি-১১’ ঘটনাস্থলে অবস্থান নিয়ে কাজ করছে। টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের বিশেষ টিমও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।


এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফাময়েত হামিম জানান, চ্যানেল পার হওয়ার সময় কনটেইনারবাহী জাহাজ ‘মভি সিএনসি ইউরেনাস’-এর স্টিয়ারিংয়ে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটির সঙ্গে ২ নম্বর লাল বয়ার ধাক্কা লাগে এবং পরবর্তীতে এটি প্রতিরোধক রিটেইনিং ওয়ালের সঙ্গে আটকে যায়।

তিনি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বন্দর চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে এবং এই দুর্ঘটনার কারণে মূল চ্যানেলে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব বা চলাচলে বাধা সৃষ্টি হয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  বন্দর চ্যানেল  বয়া  কনটেইনার জাহাজ  আটকা  সময়ের আলো  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: