এক দফার ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, এক দফা ঘোষণার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের

2026-08-03T21:00:16+00:00
2026-08-03T21:00:16+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
রাজনীতি
আব্দুল কাদের
এক দফার ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:০০ পিএম 
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, এক দফা ঘোষণার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মাধ্যমে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল।

সোমবার (৩ আগস্ট) নিজের ফেসবুক পেজে ‘ঐতিহাসিক এক দফার নেপথ্যের ইতিহাস’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলনের ওই সময়ের বিভিন্ন ঘটনার বর্ণনা দেন।

পোস্টে আব্দুল কাদের জানান, এক দফার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। এর অংশ হিসেবে ছাত্রদলের রাকিব ও নাছিরের সঙ্গে যোগাযোগ করেন বলে উল্লেখ করেন তিনি।

আব্দুল কাদেরের ভাষ্য অনুযায়ী, নাছিরকে এক দফার বিষয়টি জানানো হলে তিনি বলেন, তাহলে এই ব্যাপারটা আমি চেয়ারম্যান স্যারের (তারেক রহমান) সঙ্গে আলাপ করে নিই।

পরে রাতের দিকে নাছির তাকে জানান, এক দফা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা চেয়ারম্যান স্যারও জানিয়েছেন। তোমরা সিদ্ধান্ত নিতে পারো— এমন দাবি করেন আব্দুল কাদের।

তিনি আরও বলেন, এক দফা ঘোষণার বিষয়ে ছাত্রদল ও শিবিরের প্রতিনিধিরা নিজ নিজ দলের সঙ্গে আলোচনা করে ইতিবাচক অবস্থান জানিয়েছিলেন। এরপর ঘোষণাপত্র প্রস্তুত ও তা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হয়।


আব্দুল কাদের তার পোস্টে দাবি করেন, ওই সময় মাঠের পরিস্থিতি, চলমান সহিংসতা এবং সম্ভাব্য প্রাণহানির বিষয় বিবেচনায় তিনি দ্রুত এক দফার ঘোষণার পক্ষে ছিলেন।

তিনি বলেন, এক দফা ঘোষণার আগে সমন্বয়কদের মধ্যে আলোচনা ও মতপার্থক্য ছিল। তবে তার লক্ষ্য ছিল আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো।

পোস্টে আব্দুল কাদের আরও দাবি করেন, এক দফা ঘোষণার বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও কোনো নির্দিষ্ট পক্ষের চাপ বা নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে আব্দুল কাদেরের এই বক্তব্য তার নিজের ফেসবুক পোস্টে দেওয়া দাবি। এ বিষয়ে ছাত্রদল নেতা নাছির, তারেক রহমান বা সংশ্লিষ্ট অন্য পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এই প্রতিবেদনের সময় পর্যন্ত পাওয়া যায়নি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   আব্দুল কাদের  এক দফা  ঘোষণা  নাছির  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: