প্রকাশ্যে এলেন ভারতের নির্বাচনে পর্দার আড়ালের নায়ক, প্রথমবারেই জয়ী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে অন্যদের জন্য বছরের পর বছর ধরে নির্বাচনি কৌশল প্রণয়ন করা প্রশান্ত কিশোর বিহারের উপনির্বাচনে জয়ী হয়েছেন।সোমবার (৩ আগস্ট) বিহারের

2026-08-03T21:53:45+00:00
2026-08-03T21:55:11+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
প্রকাশ্যে এলেন ভারতের নির্বাচনে পর্দার আড়ালের নায়ক, প্রথমবারেই জয়ী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:৫৩ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ৯:৫৫ পিএম
প্রশান্ত কিশোর। সংগৃহীত ছবি
ভারতে অন্যদের জন্য বছরের পর বছর ধরে নির্বাচনি কৌশল প্রণয়ন করা প্রশান্ত কিশোর বিহারের উপনির্বাচনে জয়ী হয়েছেন।  

সোমবার (৩ আগস্ট) বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির নীরাজ কুমার সিনহাকে হারিয়ে জয়ী হন তিনি। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

পূর্বে বিহারের এই আসনটি ছিল বিজেপির বর্তমান প্রধান নীতিন নবীনের। রাজ্যসভায় লড়তে এপ্রিলে আসনটি ছেড়ে দেন তিনি। তার সেই ছেড়ে দেয়া আসনেই বাজিমাত করলেন কিশোর। কয়েক বছর আগেও এই কিশোর আহমেদাবাদ, চেন্নাই এবং কলকাতার নির্বাচনি কৌশল তৈরিতে সময় দিয়েছেন। অন্যদের ক্ষমতায় আসতে সাহায্য করেছেন।


তবে ২০২৪ সালের অক্টোবরে বিহারের রাজনীতিতে নিজের দল গঠন করেন কিশোর। গ্রামীণ জনপদে দীর্ঘ পদযাত্রার পর শুরু হয় তার ‘জন সুরজ’ অভিযান। পরের বছর ২০২৫ সালে তার দল নির্বাচনি ময়দানে আগমন করে। রাজ্যের বিধানসভায় ২৪৩ আসনের মধ্যে ২৩৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। কিশোরের নির্বাচনি প্রচারণায় ব্যাপক জাঁকজমক থাকা সত্ত্বেও তার জন সুরজ দল একটি আসনেও জিততে পারেনি।

এর আগে, তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপির হয়ে নির্বাচনি প্রচারণা চালান। পরে বিহারে জনতা দল (ইউনাইটেড) ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালান। 

২০২৫ সালের বিহার নির্বাচনে প্রথম চেষ্টায় তার দলের কোনও আসন না জেতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এতদিন যাদের জয়ের কৌশল তৈরিতে সাহায্য করেছিলেন, তাদের জন্য এখন তিনি বড় হুমকি। 

সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   প্রশান্ত কিশোর  ভারত  নির্বাচন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: