ইরানে হামলা বাতিলের ঘোষণায় তেলের বাজারে বড় দরপতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানে হামলা বাতিল ঘোষণার পর বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম চার ডলারের বেশি কমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এ

2026-08-03T10:23:08+00:00
2026-08-03T10:23:27+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইরানে হামলা বাতিলের ঘোষণায় তেলের বাজারে বড় দরপতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:২৩ এএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১০:২৩ এএম
ছবি : সংগৃহীত
ট্রাম্পের ইরানে হামলা বাতিল ঘোষণার পর বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম চার ডলারের বেশি কমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রোববার (২ আগস্ট) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ৪ ডলার ৮ সেন্ট বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন ডব্লিউটিআই বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ ডলার ১ সেন্ট বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে ৮০ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে।


গত মাসে যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের ওপর হামলা এবং ওমান উপকূলে বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা চালানোর পর দুই ধরনের তেলের দামই ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  হামলা  তেল  বাজার  দরপতন  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: