ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আব্বাস যোগ দিচ্ছেন বাংলাদেশ যুব দলে

ক্রীড়া ডেস্ক

খেলা

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী চার

2026-08-03T22:46:59+00:00
2026-08-03T23:11:58+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আব্বাস যোগ দিচ্ছেন বাংলাদেশ যুব দলে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১১:১১ পিএম
বাংলাদেশ দলে আসছেন ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাস। ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

সোমবার (৩ আগস্ট) বাফুফে ভবনে অনুষ্ঠিত ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সহ-সভাপতি ও কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা প্রায় শেষ। এখন শুধু অ্যাডামের বাংলাদেশে যোগ দেওয়ার অপেক্ষা।

তিনি বলেন, ‘আব্বাসসহ পাঁচজন থাকছে। এরা সকলেই ভালো খেলোয়াড়। এদের ভেতরে ২৩ জনের স্কোয়াডে কে কে থাকবেন, সেটা আমাদের প্রধান কোচ এবং টেকনিক্যাল স্টাফ ঠিক করবেন।’


অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে। এই টুর্নামেন্ট সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। কোচিং স্টাফের পরিকল্পনায় স্কোয়াডে নতুন মাত্রা যোগ করতেই অ্যাডামকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডামের ফুটবল ক্যারিয়ারও বেশ আকর্ষণীয়। বয়সভিত্তিক পর্যায়ে তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে। পরে বার্নলির অনূর্ধ্ব-১৮ দলেও ছিলেন। তার গতি, উইং দিয়ে আক্রমণ তৈরির দক্ষতা এবং আক্রমণভাগে বহুমুখী ভূমিকা রাখার সক্ষমতা বাফুফের টেকনিক্যাল টিমের নজর কাড়ে।


গত এপ্রিলেই অ্যাডামের খেলার ভিডিও বিশ্লেষণ করে যোগাযোগ শুরু করে বাফুফে। এরপর নাগরিকত্ব ও পাসপোর্ট-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কয়েক মাস কাজ করেছে ফেডারেশনের টেকনিক্যাল বিভাগ। সেই প্রক্রিয়া শেষ হওয়ায় এখন জাতীয় দলের বয়সভিত্তিক ক্যাম্পে যুক্ত করার পথও পরিষ্কার হয়েছে।

এবারের বাছাইপর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারতকে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইংল্যান্ড প্রবাসী  ফুটবলার  আব্বাস  ফুটবল  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: