রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা যায়, দিনব্যাপী আয়োজিত শাখা ছাত্র শিবিরের জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হওয়া নেতৃবৃন্দের ছবি অপসারণের দাবিতে আপত্তি জানিয়ে ছাত্রদল বাধা দেয়।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ইট-পাটকেল, চেয়ার নিক্ষেপসহ লাঠি দিয়ে আঘাতের ঘটনাও ঘটে। এ খবর লেখার সময় পরিস্থিতি থমথমে ছিল।
সময়ের আলো/জোই