‘চুক্তির এটাই শেষ সুযোগ’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে সতর্ক করে বলেছেন, পরমাণু ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর জন্য এটি তাদের ‘শেষ সুযোগ’। একইসঙ্গে

2026-08-04T09:01:52+00:00
2026-08-04T09:04:49+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘চুক্তির এটাই শেষ সুযোগ’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:০১ এএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৯:০৪ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে সতর্ক করে বলেছেন, পরমাণু ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর জন্য এটি তাদের ‘শেষ সুযোগ’। একইসঙ্গে তিনি ইরানের নেতৃত্বকে ‘অবিশ্বাস্যভাবে প্রতারক’ বলেও মন্তব্য করেছেন।

স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে তিনি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ থেকেই আবার আলোচনা শুরু হবে। তবে তেহরান সেই দাবি অস্বীকার করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অতীতেও তিনি হামলার হুমকি দিয়ে পরে তা স্থগিত করেছিলেন। এবার পার্থক্য কী— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তাদের ধ্বংসের আগে শেষবারের মতো সব সুযোগ দিতে চাই।’

গত সপ্তাহান্তেও ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছিলেন। এর আগেও একাধিকবার তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেও পরে তা প্রত্যাহার করেন।

এদিকে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কারণ তিনি আর পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের সামনে এখনই শেষ সুযোগ রয়েছে বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।



সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: