ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিলের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন সরকার ক্ষমা চাওয়ায় দেশটিতে পরিকল্পিত হামলা থেকে সরে এসেছিল ইরান। এমন দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতার প্রয়াত উপদেষ্টা মোহসেন

2026-08-04T12:15:23+00:00
2026-08-04T12:15:23+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিলের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:১৫ পিএম 
ছবি : সংগৃহীত
ইউক্রেন সরকার ক্ষমা চাওয়ায় দেশটিতে পরিকল্পিত হামলা থেকে সরে এসেছিল ইরান। এমন দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতার প্রয়াত উপদেষ্টা মোহসেন রেজায়ি।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ২৫ জুলাই কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাবে ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার প্রস্তুতি সম্পন্ন করেছিল ইরানের সশস্ত্র বাহিনী। তবে ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করায় শেষ মুহূর্তে সেই অভিযান বাতিল করা হয়।

তিনি দাবি করেন, হামলার সব ধরনের সামরিক প্রস্তুতি শেষ হওয়ার পরই তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়েও কঠোর বার্তা দেন রেজায়ি। তিনি বলেন, ইরানের নির্ধারিত নৌপথের বাইরে দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। কোনো বৈরী যু
Save

Save

দ্ধজাহাজ যদি ‘অবৈধ পথ’ ব্যবহার করে, তাহলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের হামলায় কাস্পিয়ান সাগরে থাকা ইরানি জাহাজের একজন নাবিক নিহত হন।

এদিকে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তাকে আশ্বস্ত করেছেন যে ইরানি জাহাজে হামলাটি অনিচ্ছাকৃত ছিল এবং কিয়েভ কোনোভাবেই উত্তেজনা বাড়াতে চায়নি।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইউক্রেন  ইরান  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: