শিবির-ছাত্রদল সংঘর্ষ, বেরোবিতে দর্শনার্থী ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ

বেরোবি সংবাদদাতা

সারাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীসহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

2026-08-04T13:31:10+00:00
2026-08-04T13:31:10+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
শিবির-ছাত্রদল সংঘর্ষ, বেরোবিতে দর্শনার্থী ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ
বেরোবি সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম 
বেরোবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ। সংগৃহীত ছবি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীসহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট থেকে ক্যাম্পাসে অতিথি/দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।


বেরোবি প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পদক্ষেপ গ্রহণ করছে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   শিবির-ছাত্রদল  সংঘর্ষ  বেরোবি  দর্শনার্থী ও যানবাহন  প্রবেশ  নিষিদ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: