স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক চলছে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সৌদি আরবের যুবরাজের বিশেষ দূত ও পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল–খেরেজির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ড. খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বৈঠক

2026-08-04T14:52:25+00:00
2026-08-04T14:52:25+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক চলছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৫২ পিএম 
সৌদি আরবের যুবরাজের বিশেষ দূত ও পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল–খেরেজির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ড. খলিলুর রহমান। সংগৃহীত ছবি
সৌদি আরবের যুবরাজের বিশেষ দূত ও পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল–খেরেজির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ড. খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বৈঠক চলছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে একে একে তাদের গাড়িবহর রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় প্রবেশ করে। 

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।


এছাড়া বৈঠকে সৌদি প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত রয়েছেন। 

এ বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  পররাষ্ট্রমন্ত্রী  সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: