সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পুরণ করবে। এর ফলে রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক রূপ

2026-08-04T15:24:53+00:00
2026-08-04T15:24:53+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:২৪ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পুরণ করবে। এর ফলে রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক রূপ ধারণ করবে। 

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির সভায় সালাহউদ্দিন আহমেদ বলেন, ৪৮টির মধ্যে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন সেগুলো তারা নেবেন। এর বাইরে যেগুলোতে নোট অব ডিসেন্ট আছে সেগুলোও পর্যালোচনা করা হবে। বিরোধী জোট থেকে সংশোধন কমিটিতে অংশ না নিলেও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে এই কমিটি।  


তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। বিচারক, আইনজীবী, গণমাধ্যমসহ সবার সাথে আলোচনা শেষে সংবিধান সংশোধন করা হবে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান  জানান, পুরো সংবিধান পর্যালোচনা করে জুলাই সনদ ও নির্বাচনী ইশতেহার আনুযায়ী সংবিধান সংশোধন করা হবে।


সময়ের আলো/ইউএমএইচ  



  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  সংবিধান  সংশোধনী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: