বিশ্বের ২১ দেশের আলোকচিত্র নিয়ে শাবিপ্রবিতে প্রদর্শনী

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হতে

2026-08-04T20:39:23+00:00
2026-08-04T20:39:23+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
বিশ্বের ২১ দেশের আলোকচিত্র নিয়ে শাবিপ্রবিতে প্রদর্শনী
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৩৯ পিএম 
বিশ্বের ২১ দেশের আলোকচিত্র নিয়ে শাবিপ্রবিতে প্রদর্শনী। ছবি : সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। আগামী ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৪ আগস্ট) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি রুবাইয়া নাসরিন। 

এ প্রদর্শনীর প্রথম পর্ব ইনকুয়েস্ট ইনসাইট-৭ নামে সপ্তমবারের মত ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৮ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ডি এর নিচতলায় অনুষ্ঠিত হবে। এরপর এ আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্ব ঢাকা আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ২৮ ও ২৯ আগস্ট দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনটির নেতারা। 


সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রুবাইয়া নাসরিন বলেন, এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ হাজারেরও বেশি আলোকচিত্র জমা পড়েছিল। এর মধ্য থেকে ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও মেক্সিকোসহ ২১টিরও বেশি দেশের প্রায় ৫০০টি আলোকচিত্র প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। দেশ বিদেশ থেকে জমা পড়া এসব আলোকচিত্রের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে বিচারমণ্ডলী চূড়ান্ত প্রদর্শনীর জন্য মোট ৮১টি ছবি নির্বাচিত করেছেন।

এসব আলোকচিত্র বাছাইয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভির মুরাদ, প্রখ্যাত আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল ও শফিকুল আলম কিরণ।

এ প্রদর্শনীর নির্বাচিত ছবিগুলো একক (ক্যামেরা), মোবাইল এবং ফটো স্টোরি মোট তিনটি ক্যাটাগরিতে প্রদর্শিত হবে। পুরো প্রদর্শনীর জন্য প্রাইজমানি হিসেবে ৪০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে এ সংবাদ সম্মেলনে জানান আয়োজকরা। 

এ সময় সংবাদ সম্মেলনে সংগঠনটির সাবেক সভাপতি আশিকুর রহমান সাকিব, সহ-সভাপতি তাসফিয়া তাবাসসুম সুবাহ, সাধারণ সম্পাদক সাবের হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান নিলয়, তাকী আহম্মেদ, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান রাসেন প্রমুখ।

সময়ের আলো/জোই


  বিষয়:   বিশ্ব  আলোকচিত্র  শাবিপ্রবি  প্রদর্শনী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: