ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায়

2026-08-04T22:28:33+00:00
2026-08-04T22:40:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:২৮ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১০:৪০ পিএম
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে অগ্রগতির খবরের পর মঙ্গলবার (৪ আগস্ট) তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরান ও ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে।

এই খবরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে দাঁড়িয়েছে। উভয় ধরনের তেলের দাম গত ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।


মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হতে পারে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের উত্তেজনার কারণে বাজারে অনিশ্চয়তা এখনো কাটেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতি ও আলোচনা হলেও স্থায়ী সমাধান হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি নিয়ে বিরোধই দুই দেশের উত্তেজনার বড় কারণ। ইরান এই নৌপথে নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ের দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করছে।

সূত্র: বিবিসি

সময়ের আলো/এমকে
  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  হরমুজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: