ব্যভিচার থেকে বাঁচতে যে ৩ দোয়া পড়বেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

ইসলামে বড় গুনাহের মধ্যে ব্যভিচার অন্যতম। একজন মুমিনের জন্য তার চরিত্র রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় বিবাহিত নারী-পুরুষও শয়তানের

2026-08-04T22:47:26+00:00
2026-08-04T22:47:26+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
ইসলাম
ব্যভিচার থেকে বাঁচতে যে ৩ দোয়া পড়বেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
ইসলামে বড় গুনাহের মধ্যে ব্যভিচার অন্যতম। একজন মুমিনের জন্য তার চরিত্র রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় বিবাহিত নারী-পুরুষও শয়তানের ধোঁকায় পড়ে ব্যভিচারে জড়িয়ে পড়েন। যখন এমন পরিস্থিতি তৈরি হবে, পরনারী বা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানোর ইচ্ছে মনে উকি দেবে, তখন আল্লাহর সাহায্য কামনা করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা এবং নিয়মিত দোয়া করা এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। নিচে গুরুত্বপূর্ণ তিনটি দোয়া নিয়ে আলোচনা করা হলো—

১. অন্তর পবিত্র ও চরিত্র হেফাজতের দোয়া
উচ্চারণ : আল্লাহুম্মাগফির জাম্বি, ওয়া ত্বহহির ক্বলবি, ওয়া হাছছিন ফারজি।

অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার অন্তরকে পবিত্র করুন এবং আমার লজ্জাস্থান (যৌনাঙ্গ) হেফাজত করুন।
(সিলসিলা সহিহা)

২. মন্দ কাজ ও কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাওয়ার দোয়া
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়ামিন বাছারি, ওয়ামিন শাররি লিসানি, ওয়া মিন শাররি ক্বলবি, ওয়া মিন শাররি মানিয়্যি।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আমার কানের অনিষ্ট থেকে আশ্রয় চাই, চোখের অনিষ্ট থেকে আশ্রয় চাই, জিহ্বার অনিষ্ট থেকে আশ্রয় চাই, অন্তরের মন্দ চিন্তা থেকে আশ্রয় চাই এবং কামনা-বাসনার অনিষ্ট থেকেও আপনার আশ্রয় চাই।
(আবু দাউদ, তিরমিজি ও নাসাঈ)


৩. খারাপ চরিত্র ও কুপ্রবৃত্তি থেকে সুরক্ষার দোয়া
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ'মালি ওয়াল আহওয়ায়ি ওয়াল আদওয়ায়ি।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ, কুপ্রবৃত্তি এবং ক্ষতিকর রোগ-ব্যাধি থেকে আশ্রয় চাই। (তিরমিজি)।

দোয়া মানুষের ঈমানকে শক্তিশালী করে এবং গুনাহ থেকে বাঁচতে আল্লাহর সাহায্য এনে দেয়। তবে দোয়ার পাশাপাশি নিজের জীবনেও কিছু পরিবর্তন আনা জরুরি। নিয়মিত ইস্তিগফার করা, নামাজের প্রতি যত্নবান হওয়া, কুরআন তিলাওয়াত করা, দৃষ্টি সংযত রাখা, খারাপ সঙ্গ ও অশ্লীল পরিবেশ থেকে দূরে থাকা এবং আল্লাহকে ভয় করে চলার চেষ্টা— এসবই চরিত্র রক্ষার গুরুত্বপূর্ণ উপায়।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জীবন যাপন করার তাওফিক দান করুন, সব ধরনের অশ্লীলতা ও জিনা থেকে হেফাজত করুন এবং উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিন। আমিন।


  বিষয়:   ব্যভিচার  দোয়া  ইসলাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: