২০২৭ সালে একই বছরে দুবার শবে মেরাজ

সময়ের আলো ডেস্ক

ইসলাম

২০২৭ সালে ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী দুবার পবিত্র শবে মেরাজ পালিত হবে। বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে এবং শেষ দিকে ডিসেম্বরে এই

2026-11-05T16:33:47+00:00
2026-11-05T16:33:47+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
ইসলাম
২০২৭ সালে একই বছরে দুবার শবে মেরাজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম 
ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী দুবার পবিত্র শবে মেরাজ পালিত হবে। সংগৃহীত ছবি
২০২৭ সালে ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী দুবার পবিত্র শবে মেরাজ পালিত হবে। বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে এবং শেষ দিকে ডিসেম্বরে এই ধর্মীয় রাতটি ফিরে আসবে। হিজরি ও ইংরেজি বর্ষপঞ্জির দিনের সংখ্যার পার্থক্যের কারণেই এমনটি ঘটবে।

ইংরেজি সৌর বছর ৩৬৫ দিনের। অন্যদিকে, আরবি বা হিজরি চন্দ্র বছর ৩৫৪ অথবা ৩৫৫ দিনের। ফলে সৌর বছরের তুলনায় চন্দ্র বছর ১০ থেকে ১১ দিন ছোট। এ কারণে ইংরেজি ক্যালেন্ডারে প্রতিবছর ইসলামি ধর্মীয় দিবসগুলো ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। 

এই হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রথমবার এবং ২৪ ডিসেম্বর দিবাগত রাতে দ্বিতীয়বার শবে মেরাজ পালিত হওয়ার কথা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখে এক থেকে দুই দিনের পরিবর্তন হতে পারে। 

ইসলামি গবেষকদের মতে, চন্দ্র ও সৌর বছরের এই ব্যবধানের কারণে প্রতি ৩০ থেকে ৩৩ বছর পর ইংরেজি ক্যালেন্ডারের একই বছরে রমজান, ঈদ কিংবা শবে মেরাজের মতো ধর্মীয় দিবস দুবার আসে।

এদিকে, মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

সাধারণ ছুটি

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ১০ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ১ মে মে দিবস, ১৭ মে ঈদুল আজহা, ২০ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন)।

নির্বাহী আদেশে ছুটি

নির্বাহী আদেশে ছুটি থাকবে ২৪ জানুয়ারি শবেবরাত, ৭ মার্চ শবেকদর, ৮ ও ৯ মার্চ এবং ১১ ও ১২ মার্চ ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ।

এ ছাড়া ঈদুল আজহার আগে ১৫ ও ১৬ মে দুই দিন এবং পরে ১৮ থেকে ২০ মে পর্যন্ত তিন দিনসহ মোট পাঁচ দিন, ১৬ জুন আশুরা এবং ৯ অক্টোবর দুর্গাপূজার মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।


মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটির তালিকায় রয়েছে ৬ জানুয়ারি শবে মেরাজ, ১৩ মার্চ ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন, ২১ মে ঈদুল আজহার পরের চতুর্থ দিন, ২৮ জুলাই আখেরি চাহার সোম্বা, ১৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম এবং ২৬ ডিসেম্বর শবে মেরাজ।

হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটি

হিন্দু ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে ১১ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ৬ মার্চ শিবরাত্রী ব্রত, ২২ মার্চ দোলযাত্রা, ৪ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ৩০ সেপ্টেম্বর মহালয়া, ৭ ও ৮ অক্টোবর দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমী, ১৪ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্যামাপূজা।

খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটির তালিকায় রয়েছে ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১০ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৫ মার্চ পুণ্য বৃহস্পতিবার, ২৬ মার্চ পুণ্য শুক্রবার, ২৭ মার্চ পুণ্য শনিবার, ২৮ মার্চ ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মোৎসব উপলক্ষে বড়দিনের আগে ও পরের দিন।

বৌদ্ধ পর্বের ঐচ্ছিক ছুটি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি (তিনটি পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য স্থানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য), ১৯ ও ২১ মে বুদ্ধপূর্ণিমার আগের ও পরের দিন, ১৮ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ১৪ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐচ্ছিক ছুটি

পার্বত্য চট্টগ্রাম এবং দেশের অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি এবং পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   শবে মেরাজ 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: