কচুয়ায় কষ্টের সঞ্চয় এক গ্লাস জুসের ফাঁদে শেষ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলায় ব্যাংক থেকে তোলা কষ্টের সঞ্চয় এক গ্লাস জুসের ফাঁদে হারিয়েছেন হাজী শফিউল্লাহ মুন্সী নামের এক বৃদ্ধ। জুসের

2026-08-04T23:02:58+00:00
2026-08-04T23:02:58+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
কচুয়ায় কষ্টের সঞ্চয় এক গ্লাস জুসের ফাঁদে শেষ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:০২ পিএম 
কচুয়া থানা। ছবি : সংগৃহীত
চাঁদপুরের কচুয়া উপজেলায় ব্যাংক থেকে তোলা কষ্টের সঞ্চয় এক গ্লাস জুসের ফাঁদে হারিয়েছেন হাজী শফিউল্লাহ মুন্সী নামের এক বৃদ্ধ। জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে অজ্ঞান করে নগদ ১ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাচার বাজারের ইসলামী ব্যাংকের শাখা থেকে টাকা উত্তোলন করার পর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাজী শফিউল্লাহ মুন্সী কচুয়া উপজেলার জোয়ারীখোলা উত্তরপাড়া মুন্সিবাড়ির বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কৌশলে তাকে স্থানীয় একটি বিরিয়ানি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে পান করানো হয়। জুস পানের কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।


পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

ভুক্তভোগীর ছেলে ফখরুল মুন্সী বলেন, আমার বাবাকে কৌশলে চেতনানাশক খাইয়ে ব্যাংক থেকে তোলা টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাবার এখনো জ্ঞান ফেরেনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কচুয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

এ ধরনের চাঞ্চল্যকর ঘটনায় সাচার বাজার ও আশপাশের এলাকায় গ্রাহকদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী সাধারণ গ্রাহকদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা বাজার ও ব্যাংকসংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো এবং সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কচয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কচুয়া  ব্যাংক  সঞ্চয়  গ্লাস  জুস  ফাঁদ  চাঁদপুর  সময়ের আলো  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: