জুলাইযোদ্ধা আয়াসকে এনডিবির শান্তা ফারজানার লোকজনের মারধর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও জুলাই যোদ্ধা রাষ্ট্রীয় সংলাপ ফোরাম (এসডিএফ)-এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে

2026-08-04T23:51:09+00:00
2026-08-04T23:51:09+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জুলাইযোদ্ধা আয়াসকে এনডিবির শান্তা ফারজানার লোকজনের মারধর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৫১ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও জুলাই যোদ্ধা রাষ্ট্রীয় সংলাপ ফোরাম (এসডিএফ)-এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং রাষ্ট্রীয় সংলাপ ফোরামের নেতা আ ন ম আয়াসসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বরে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশের উদ্যোগে গত ১ আগস্ট শান্তা ফারজানার ওপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জুলাই যোদ্ধা এসডিএফের নেতাদের দাবি, কর্মসূচিতে শান্তা ফারজানা বক্তব্য দেওয়ার সময় জুলাই যোদ্ধা ও বিএনপিকে নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করেন। এর প্রতিবাদ জানাতে গেলে নতুন ধারা বাংলাদেশের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে সংগঠনটির নেতা আ ন ম আয়াসসহ বেশ কয়েকজন আহত হন।


অন্যদিকে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মেহেদি মোমিন অভিযোগ করেন, গত ১ আগস্ট শান্তা ফারজানার ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। এ সময় আ ন ম আয়াসের নেতৃত্বে একদল লোক এসে তাদের ওপর হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে শান্তা ফারজানাসহ তাদের দলের বেশ কয়েকজন নেতা আহত হন।

নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শান্তা ফারজানাসহ তাদের কয়েকজন নেতাকর্মীকে হাসপাতালের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রেসক্লাব  নতুন ধারা বাংলাদেশ  এসডিএফ  সংঘর্ষ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: