২ বছরেও আলোর মুখ দেখেনি শহিদ আবু সাঈদের স্মৃতিচিহ্ন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী। তার মৃত্যুর পর ছাত্র-জনতার আন্দোলন নতুন মোড় নেয়।তার

2026-08-05T12:07:22+00:00
2026-08-05T12:07:22+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
২ বছরেও আলোর মুখ দেখেনি শহিদ আবু সাঈদের স্মৃতিচিহ্ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:০৭ পিএম 
শহিদ আবু সাঈদ। সংগৃহীত ছবি
চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী। তার মৃত্যুর পর ছাত্র-জনতার আন্দোলন নতুন মোড় নেয়। 

তার নামে বিশ্ববিদ্যালয়ে তোরণ, স্মৃতি জাদুঘর, স্মৃতিস্তম্ভ ও স্ট্রিট মেমোরি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখনও মূল নির্মাণকাজ শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।    

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘শহিদ আবু সাঈদ’ লেখা একটি সাইনবোর্ড ছাড়া আর কোনো চিহ্ন নেই। নেই কোনো গ্রাফিতি বা স্মৃতিচিহ্ন। একটি ছবি থাকলেও তা বিকৃত অবস্থায় রয়েছে। ‘স্ট্রিট মেমোরি’ স্থাপন করা হলেও সেখানেও নাম ও পরিচিতি অস্পষ্ট হয়ে যাচ্ছে।   

১৬ জুলাই বাদে আবু সাঈদকে নিয়ে তেমন কোনো আয়োজনও নেই বলে অভিযোগ শিক্ষার্থী ও সমন্বয়কদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। 


সমন্বয়করা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার পাশাপাশি এই ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকারেরও। তবে, স্থাপনা নির্মাণে বিলম্বের দায় স্বীকার করেছেন উপাচার্য।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শওকাত আলী বলেন, এটা আমার ওপর একটা বিশাল দায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমাদের চিঠির মাধ্যমে অনুমোদনও দিয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একটা হল আমরা আবু সাঈদের নামে করব। 

যে স্থান থেকে আবু সাঈদ আজীবনের জন্য ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন, ঠিক সেই স্থানেই যেন অনুপস্থিত জুলাই আন্দোলনের এই প্রথম শহিদ।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   শহিদ আবু সাঈদ  স্মৃতিচিহ্ন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: