৫ আগস্ট ইতিহাসের এক গৌরবময় মাইলফলক : ফরহাদ আজাদ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

জুলাই আন্দোলনের শহিদদের মহান আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে পুনরায় গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেছেন

2026-08-05T13:59:12+00:00
2026-08-05T13:59:12+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৫ আগস্ট ইতিহাসের এক গৌরবময় মাইলফলক : ফরহাদ আজাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৫৯ পিএম 
পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। ছবি : সময়ের আলো
জুলাই আন্দোলনের শহিদদের মহান আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে পুনরায় গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কস্থ ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন, অমানবিক নির্যাতন ও অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য মাইলফলক। ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছে। শহিদদের সেই স্বপ্ন বাস্তবায়নে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘জুলাই সনদ’-এর প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় আমরা বদ্ধপরিকর।


তিনি আরও বলেন, বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার এই যাত্রায় কোনো অপশক্তি যেন বিভেদ সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের যেকোনো অপচেষ্টা রুখে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণই আমাদের প্রধান লক্ষ্য।

এর আগে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহিদ পরিবার, রাজনৈতিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের শহিদ, পরিবারের সদস্য ও আহত বীরদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পঞ্চগড়ের শহিদদের বীরত্বগাঁথা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান, যার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ৫ আগস্ট  ইতিহাস  গৌরবময়  মাইলফলক  ফরহাদ আজাদ  সময়ের আলো  শহিদ  জুলাই  গণ-অভ্যুত্থান  পঞ্চগড় 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: