বাংলাদেশে চালু হতে যাচ্ছে থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’

সময়ের আলো ডেস্ক

বিবিধ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ক্যাফে আমাজন।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা

2026-08-05T22:21:15+00:00
2026-08-05T22:25:17+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বিবিধ
বাংলাদেশে চালু হতে যাচ্ছে থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:২১ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ১০:২৫ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ক্যাফে আমাজন। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হবে কফি চেইনটি।

উদ্বোধনী আয়োজনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সকাল ১১টা ২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের ‘ফ্ল্যাগশিপ স্টোরে’। অনুষ্ঠানে থাইল্যান্ড দূতাবাসের প্রতিনিধি, থাইল্যান্ডের রাষ্ট্রীয় জ্বালানি ও পেট্রোলিয়াম কোম্পানি পিটিটি সিয়ামের শীর্ষ কর্মকর্তারা, বসুন্ধরা গ্রুপের উচ্চপদস্থ ব্যবস্থাপনা, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে ভিআইপি অতিথি, সরকারি কর্মকর্তা, দূতাবাস প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের নিবন্ধন কার্যক্রমের পর দুপুর ১২টায় সঞ্চালকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর অতিথি ও বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখবেন।

দুপুর সাড়ে ১২টায় যৌথভাবে ফিতা কেটে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। উদ্বোধনের পর থাকবে গ্রুপ ফটোসেশন এবং অতিথিদের জন্য বিশেষ কফি টেস্টিং ও ব্র্যান্ড অভিজ্ঞতা গ্রহণের আয়োজন।

দিনের দ্বিতীয় পর্ব বিকেল ৩টা থেকে শুরু হবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। কফিপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ আয়োজনে থাকছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, বিনোদনমূলক অনুষ্ঠান এবং নানা আকর্ষণীয় আয়োজন।

বিকেল ৩টায় সঞ্চালকের সূচনা বক্তব্য এবং বিসিডিএলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ পর্বের কার্যক্রম শুরু হবে। এরপর পরিবেশিত হবে ঐতিহ্যবাহী থাই নৃত্য এবং জনপ্রিয় ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট প্রদর্শনী। পাশাপাশি থাকবে কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ এবং ব্র্যান্ডের ওভিসি প্রদর্শনী।

বিকেল পৌনে ৫টার দিকে তোয়া ও ইগল ড্যান্স ট্রুপের পরিবেশনায় ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হবে। এরপর মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী জেফার। সন্ধ্যায় ব্র্যান্ডের মাসকট ‘জোনজোন’-এর বিশেষ ট্রুপিংয়ের মাধ্যমে শুরু হবে সমাপনী পর্ব, যেখানে থাকবে কনসার্ট ও ধন্যবাদ জ্ঞাপন।

২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ক্যাফে আমাজন বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল কফি চেইন। উন্নতমানের কফি, প্রাকৃতিক পরিবেশে সাজানো আউটলেট এবং বৈচিত্র্যময় কফি অভিজ্ঞতার জন্য বিশ্বজুড়ে ব্র্যান্ডটির হাজারো শাখা রয়েছে। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এবার বাংলাদেশের কফিপ্রেমীরাও বিশ্বমানের এই আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের অভিজ্ঞতা উপভোগের সুযোগ পাচ্ছেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বাংলাদেশ  থাই কফি চেইন  ক্যাফে আমাজন  সময়ের আলো 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: