পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে নূরিয়া খাতুন নামের পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে

2026-08-05T23:03:13+00:00
2026-08-05T23:03:13+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:০৩ পিএম 
ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে নূরিয়া খাতুন নামের পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে আরেক শিশুকে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নূরিয়া খাতুন একই এলাকার আশিক শেখের মেয়ে। উদ্ধার হওয়া শিশু জামিলা খাতুন স্থানীয় ইজাজুল মণ্ডলের মেয়ে

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নূরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু পদ্মায় পড়ে যায়। জামিলা নিজেই কোনোমতে নদী থেকে ওপরে উঠে আসতে সক্ষম হলেও নূরিয়া প্রবল স্রোতে তলিয়ে যায়।

পরে জামিলা কান্নাকাটি করতে করতে স্থানীয়দের ঘটনাটি জানায়। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নূরিয়ার কোনো সন্ধান মেলেনি।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল, ফায়ার সার্ভিস এবং দৌলতপুর থানা পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। পদ্মায় তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।


দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, পদ্মার পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও নূরিয়া খাতুন এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে দৌলতপুর থানা পুলিশের পাশাপাশি ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম দৈনিক সময়ের আলোকে বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তবুও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   দৌলতপুর  কুষ্টিয়া  পদ্মা  শিশু নিখোঁজ  উদ্ধার অভিযান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: