রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি

‎রাবি প্রতিনিধি

শিক্ষা

‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২ জন শিক্ষকের

2026-08-06T04:32:40+00:00
2026-08-06T04:32:40+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিক্ষা
হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি
‎রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৩২ এএম 
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২ জন শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি তদন্ত করতে ৫ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠিত তথ্যানুসন্ধান কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে সভাপতি এবং অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। ‎কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক মো. গোলাম ছাদিক (ফার্মেসি বিভাগ), অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ), অধ্যাপক মো. আনিছুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ)।

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন কোন শিক্ষক জড়িত রয়েছেন, সে সম্পর্কে তথ্যানুসন্ধান করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সভাপতিকে বলা হয়েছে।


‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমসহ বিভিন্ন সূত্রে জানা গেছে যে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করছেন। এই তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের নামও রয়েছে। ​বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক এই ধরনের তৎপরতায় জড়িত কি না, তা অনুসন্ধানের জন্য কর্তৃপক্ষের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে।

‎এর আগে বেসরকারি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক বার্তা আদান-প্রদানের মাধ্যম ‘টেলিগ্রাম’-এর গোপন গ্রুপের সন্ধান পায়। প্রতিবেদনে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামক গ্রুপের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে যোগাযোগের দাবি করা হয়। এই গ্রুপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪২ জন শিক্ষক রয়েছেন বলে দাবি করে গণমাধ্যমটি।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর, চাকরিচ্যুতি বা বরখাস্তসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হাসিনা  তৎপরতা  রাজশাহী বিশ্ববিদ্যালয়  শিক্ষক  অনুসন্ধান কমিটি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: