প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ২৫ শিক্ষার্থী

জাবি প্রতিনিধি

শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য ২৫ শিক্ষার্থীকে মনোনয়ন দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ

2026-09-19T21:48:05+00:00
2026-09-19T22:40:27+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ২৫ শিক্ষার্থী
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১০:৪০ পিএম
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য ২৫ শিক্ষার্থীকে মনোনয়ন দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউট থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আ. রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের জন্য ছয়জন করে এবং ২০২৫ সালের জন্য সাতজন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

২০২২ সালের মনোনীতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সানজিদা সিদ্দিক স্বর্ণা, রসায়ন বিভাগের আশরাফুল আলম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. মোস্তাফিজুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুমিত্রা দে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শেফালী আক্তার এবং আইন ও বিচার বিভাগের মাশরুর রহমান মাহিন।

২০২৩ সালের মনোনীতরা হলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জহিন আক্তার, পরিসংখ্যান বিভাগের মো. তাশরিফ বিন নূর, অর্থনীতি বিভাগের সৈয়দ মাহিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফাহজাবিন তৃষা, মার্কেটিং বিভাগের কে এম রিদ্বওয়ান রাশেদ (রুবাব) এবং আইন ও বিচার বিভাগের মো. আব্দুল মমিন রিফাত।

২০২৪ সালের মনোনীতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফাইরোজ মালিহা আফরা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইফফাত আরা সানজিদা, অর্থনীতি বিভাগের সামিয়া ইসলাম, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সালমা জাহান কাকন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সায়মা বিনতে ইকরাম এবং আইন ও বিচার বিভাগের একজন শিক্ষার্থী। তবে ফলাফল প্রকাশিত না হওয়ায় বিজ্ঞপ্তিতে ওই শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি।


২০২৫ সালের জন্য মনোনীত সাতজন হলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নুসরাত জাহান শিল্পী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহিয়াত তানজিম, অর্থনীতি বিভাগের নকিব আল মাহমুদ অর্ণব, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আশরাফী তাসনিম অনিকা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সানজিদা শারমীন সুচীতা, আইন ও বিচার বিভাগের পারমিতা ভট্টাচার্য এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) শ্রমান মজুমদার রুদ্র।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ করে এর দুই সেট হার্ডকপি জমা দিতে হবে। এর সঙ্গে শিক্ষার্থীর নিজ স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে। এসব কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি বা ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় জমা দিতে হবে। পাশাপাশি সব কাগজপত্রের সফটকপি পিডিএফ আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   প্রধানমন্ত্রী স্বর্ণপদক  জাবি  ২৫ শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: