জবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সাম্প্রতিক সংঘর্ষ এবং একই সময়ে একাধিক ছাত্রসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না

2026-08-06T04:23:44+00:00
2026-08-06T04:23:44+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:২৩ এএম 
সংগৃহীত ছবি
সাম্প্রতিক সংঘর্ষ এবং একই সময়ে একাধিক ছাত্রসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার একই স্থান ও একই সময়ে তিনটি ছাত্রসংগঠন পৃথক কর্মসূচির ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট ছাত্রসংগঠনগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) দুপুর ১২টায় আহত ও অসুস্থ শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর কর্মসূচি আয়োজনের ঘোষণা দেয়। একই সময়ে ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’ ব্যানারে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শিবিরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৪ আগস্ট ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফসহ বিভিন্ন সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন এবং শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়।

সেই ঘটনার পর নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সময়ের আলো/এমকে
  বিষয়:   জবি  জগন্নাথ বিশ্ববিদ্যালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: