২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হাতিয়ায়

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ভারী বর্ষণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে

2026-08-06T13:05:49+00:00
2026-08-06T13:06:34+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হাতিয়ায়
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:০৫ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ১:০৬ পিএম
বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ছবি : সময়ের আলো
বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ভারী বর্ষণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে, উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে হাতিয়া আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অফিস সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে হাতিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একইসঙ্গে দমকা হাওয়া ও উত্তাল সাগরের কারণে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, গ্রামীণ সড়ক, বাজার ও বসতবাড়ির আঙিনায় পানি জমে গেছে। অনেক স্থানে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও কৃষিজমিও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ধানের বীজতলা, শাক-সবজি ও মাছের ঘেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

মোহাম্মদ বাবলুর রহমান বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত হাতিয়ায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘টানা ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার পরিস্থিতি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। নিচু এলাকায় যাতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো স্থানে জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনগণকে অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার এবং আবহাওয়া অধিদফতরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

সময়ের আলো/মহু


  বিষয়:   সর্বোচ্চ  বৃষ্টিপাত  হাতিয়া  নোয়াখালী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: