মরক্কোতে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

সময়ের আলো ডেস্ক

প্রবাস

মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, মরক্কোয়

2026-08-06T13:41:17+00:00
2026-08-06T13:41:17+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
মরক্কোতে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, মরক্কোয় বসবাসরত বিদেশি নাগরিক, স্থানীয় মরক্কোর নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সেলর রাজীব ত্রিপুরা।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের নির্মিত জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানবিষয়ক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তব্যে রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা জুলাই-আগস্ট ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের অবদানের কথা স্মরণ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  মরক্কো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: