সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’, গ্যাস সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুলা ও পাতিল নিয়ে রাজধানীতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছে জামায়াতে

2026-08-06T13:49:58+00:00
2026-08-06T13:55:53+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
রাজনীতি
সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ১:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’, গ্যাস সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুলা ও পাতিল নিয়ে রাজধানীতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কর্মসুচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে ১১ দলীয় জোটের সমর্থকরা জড়ো হলে তখন সব গেট বন্ধ করে দেওয়া হয়। 

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচিবালয়ের গেটগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে মিছিল সচিবালয়ের দিকে অগ্রসর হলে জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়।

এর আগে জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি উপেক্ষা করেই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সচিবালয়  ১১ দলীয় ঐক্যের পদযাত্রা  আটকে দিলো পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: