টাঙ্গাইলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে আনন্দ রাজবংশী (৩৭) নামে যুবককে আটক করেছে।পুলিশ সূত্রে জানা

2026-08-06T14:46:53+00:00
2026-08-06T14:47:38+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৪৬ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ২:৪৭ পিএম
আনন্দ রাজবংশী। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে আনন্দ রাজবংশী (৩৭) নামে যুবককে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) বাসাইল উপজেলার বাইখোলা এলাকায় মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি বাসাইলের মটরা গ্রামের বাসিন্দা।


আটকের পর ঘটনাস্থলেই বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিয়ান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনন্দ রাজবংশীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির সময়ের আলোকে বলেন, ‘আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   টাঙ্গাইল  মাদক  যুবক  কারাদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: