চট্টগ্রামে তিন কোটি টাকার ইয়াবাসহ আটক ৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে আনা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবার চালান। তবে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই চালান ভেস্তে দিয়েছে

2026-08-06T15:25:06+00:00
2026-08-06T15:27:45+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে তিন কোটি টাকার ইয়াবাসহ আটক ৬
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:২৫ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ৩:২৭ পিএম
ইয়াবাসহ আটক ৬ ব্যক্তি। ছবি : সময়ের আলো
কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে আনা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবার চালান। তবে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই চালান ভেস্তে দিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের আনুমানিক এক লাখ পিস ইয়াবাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার রামু, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি বাইকার গ্যাং কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। এরপর সেখানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করা হয়।

একপর্যায়ে পাঁচটি মোটরসাইকেলে করে ৬ জন ওই স্থানে পৌঁছালে তাদের আটক করা হয়। পরে মোটরসাইকেলগুলোর বক্স তল্লাশি করে কাঁধের ব্যাগে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   চট্টগ্রাম  ইয়াবা  আটক  পটিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: