যুক্তরাজ্যে সেনা প্রশিক্ষণ কলেজে ধর্ষণ-যৌন নিপীড়নের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের কিশোর সেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান আর্মি ফাউন্ডেশন কলেজ (এএফসি)-এ নারী প্রশিক্ষণার্থীদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, গোপনে নজরদারি ও নারীবিদ্বেষমূলক আচরণের

2026-08-06T15:48:47+00:00
2026-08-06T15:48:47+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে সেনা প্রশিক্ষণ কলেজে ধর্ষণ-যৌন নিপীড়নের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের কিশোর সেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান আর্মি ফাউন্ডেশন কলেজ (এএফসি)-এ নারী প্রশিক্ষণার্থীদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, গোপনে নজরদারি ও নারীবিদ্বেষমূলক আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। গত পাঁচ বছরে সেখানে প্রশিক্ষণ নেওয়া অন্তত চার নারী বিবিসিকে জানিয়েছেন, ১৭ বছর বয়সে তারা যৌন সহিংসতার শিকার হন। তাদের অভিযোগ, কলেজটিতে নারী বিদ্বেষ ও যৌন সহিংসতার একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে উঠেছে, যা কিছু প্রশিক্ষকের আচরণেও প্রতিফলিত হয়েছে।

বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে অবস্থিত এ কলেজকে ঘিরে গত এক বছরে অন্তত ১৬টি যৌন অপরাধের অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে যৌন নিপীড়ন, অশালীন আচরণ ও গোপনে নজরদারির ঘটনা। তবে এসব ঘটনায় কতটি মামলায় বিচার হয়েছে, তা জানা যায়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কলেজটিতে অনুপযুক্ত যৌন আচরণের ১৭৬টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৩২টি স্থায়ী কর্মী এবং ১৪৪টি জুনিয়র সৈনিকদের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের একজন, ছদ্মনাম ‘টিলি’, অভিযোগ করেন, ১৭ বছর বয়সে কয়েকজন সহপাঠী তাকে ঘণ্টার পর ঘণ্টা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার পর তিনি সেনাবাহিনী ছেড়ে দেন। তার দাবি, অভিযোগের পরও একজন প্রশিক্ষক তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন, যা নারী বিদ্বেষী পরিবেশকে আরও উৎসাহিত করেছে।

আরেক নারী ‘মোনিকা’ অভিযোগ করেন, এক সহপাঠী তাকে একটি কক্ষে আটকে যৌন নিপীড়ন করে। ‘অ্যামি’ নামে আরেক প্রশিক্ষণার্থীর মা জানান, তার মেয়েকে প্রায় প্রতিদিনই যৌন হয়রানির মুখোমুখি হতে হতো। এমনকি নিরাপত্তাহীনতার কারণে কক্ষের দরজার সামনে ঘুমাতে বাধ্য হতেন তিনি।

চতুর্থ ভুক্তভোগী এলি অভিযোগ করেন, কিছু প্রশিক্ষক নারী প্রশিক্ষণার্থীদের শারীরিক সৌন্দর্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতেন এবং অনুমতি ছাড়াই তাদের কক্ষে প্রবেশ করতেন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক বছরে কলেজটির কয়েকজন প্রশিক্ষক যৌন ও শারীরিক সহিংসতার দায়ে সামরিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।

অভিযোগের বিষয়ে ব্রিটিশ সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, এসব অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর। সেনাবাহিনীতে অপরাধমূলক বা অগ্রহণযোগ্য আচরণের কোনো স্থান নেই। ভুক্তভোগীদের অভিযোগ জানাতে উৎসাহিত করার পাশাপাশি তাদের সহায়তায় বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।


সময়ের আলো/ কেএইচ



  বিষয়:   সময়ের আলো  যুক্তরাজ্য 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: