মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানালা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভারতের কোচিগামী একটি বিমানে মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা করে আতঙ্ক ছড়িয়েছেন এক ভারতীয় যাত্রী। এ সময়

2026-08-06T20:28:29+00:00
2026-08-06T20:28:29+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানালা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:২৮ পিএম 
মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা করে আতঙ্ক ছড়িয়েছেন এক ভারতীয় যাত্রী। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভারতের কোচিগামী একটি বিমানে মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা করে আতঙ্ক ছড়িয়েছেন এক ভারতীয় যাত্রী। এ সময় তিনি জরুরি নির্গমনপথের (ইমার্জেন্সি এক্সিট) জানালাও ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে। পরে বিমানটি নিরাপদে অবতরণ করলে তাকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

জানা গেছে, ওই ভারতীয়র নাম জামশের। তিনি ভারতের পালাকাদের বাসিন্দা। তিনি বাটিক এয়ারের ওডি২৩১ ফ্লাইটে করে কুয়ালামপুর থেকে কোচিতে আসছিলেন।

ভারতীয় পুলিশের দায়ের করা অভিযোগসূত্রে জানা গেছে, রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। ওই সময় প্লেনটি মধ্যআকাশে ছিল।

জামশের ওই সময় জোরপূর্বক প্লেনের দরজা খোলার চেষ্টা করেন। এরআগে তিনি ইমার্জেন্সি এক্সিটের ভেতরের জানালাতে আঘাত করেন। এতে জানালাটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অন্যান্য যাত্রী ও ক্রুদের তিনি হুমকিও দিচ্ছিলেন।


তখন তাকে অন্যান্য যাত্রী ও ক্রু নিবৃত করেন। এতে সম্ভাব্য গুরুতর ঘটনা এড়ানো সম্ভব হয়।

প্লেনটি বৃহস্পতিবার ভোরে অবতরণ করার পর জামশেরকে কেরালা পুলিশ আটক করে।

প্লেনে থাকা ম্যাটি ম্যাথু নামে এক যাত্রী ওই মুহূর্তের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তখন মধ্যরাত থাকায় প্লেনের প্রায় সব যাত্রী ঘুমাচ্ছিলেন। তখন তারা বিমানের ভেতর বাতাস ঢোকার শব্দ শুনতে পান। ওই সময় দেখেন ইমার্জেন্সি দরজার জানালা ভেঙে ফেলেছেন এবং দরজাটি খুলে ফেলার চেষ্টা করছেন। তবে প্লেনের ডিজাইন এবং বাতাসের চাপের কারণে দরজাটি খুলছিল না। এ ঘটনায় প্লেনের যাত্রীরা জেগে ওঠেন এবং তাকে নিবৃত করেন।

ম্যাথু লিখেছেন, এটি ছিল অত্যন্ত ভীতিকর একটি পরিস্থিতি। তবে ভাগ্য ভালো প্লেনের সব যাত্রী নিরাপদ ছিল।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মাঝ আকাশ  প্লেন  দরজা  ভারতীয়  জানালা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: