অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য রুবেল গ্রেফতার

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা নগরীতে অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (ডিবি)

2026-08-06T20:40:26+00:00
2026-08-06T20:41:11+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য রুবেল গ্রেফতার
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:৪০ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ৮:৪১ পিএম
খুলনায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য রুবেল গ্রেফতার। ছবি : সময়ের আলো
খুলনা নগরীতে অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশ। বুধবার (৫ আগস্ট) রাতে নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিবলী হোসেন রুবেল রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মজিবর আকনের ছেলে। পুলিশ জানায়, সে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনার সূত্র ধরে নগর গোয়েন্দা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্ত্রাসী শিবলী হোসেন রুবেলকে নিরালা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তার শয়ন কক্ষ থেকে পুলিশ শপিং ব্যাগের মধ্যে প্যাঁচানো একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, গ্রেফতার রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও অপর সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   খুলনা  অস্ত্র  শীর্ষ সন্ত্রাসী  রুবেল গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: