শ্রীবরদীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদীতে মোফাজ্জল হক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত অবস্থায় থাকা রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবেমৃতের পা মাটিতে ঠেকানো

2026-08-06T23:51:43+00:00
2026-08-06T23:51:43+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীবরদীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৫১ পিএম 
শ্রীবরদীতে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের রহস্যজনক মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
শেরপুরের শ্রীবরদীতে মোফাজ্জল হক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত অবস্থায় থাকা রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতের পা মাটিতে ঠেকানো ছিল উল্লেখ করে একে পরিকল্পিত হত্যা বলে দাবী করেছে মৃতের পরিবার।

বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার হালুয়াহাটি গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন বৃদ্ধ মোফাজ্জল হক। সকালে তার মেয়ে বাড়ির বাইরে গেলে বসতঘরের পাশে থাকা একটি গাছে বাবা মোফাজ্জলের মরদেহ অস্বাভাবিকভাবে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকদের ডাকাডাকি করেন।

তারা আরও জানান, ২০২২ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের উপস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে মোফাজ্জল হকের ছেলে শেখবর আলীকে হত্যা করে জিকু গং। ওই হত্যা মামলার আসামিরা বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

পরিবারের অভিযোগ, আসামিরা দীর্ঘদিন ধরে হত্যা মামলাটি আপোষ করার জন্য বিভিন্নভাবে তাদের হুমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে প্রতিপক্ষ মোফাজ্জল হককে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে বলে অভিযোগ তাদের।


শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্ত শেষে জানা যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শ্রীবরদী  বৃদ্ধের রহস্যজনক মরদেহ উদ্ধার  শেরপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: