সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করা বর্তমানে খুবই কঠিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা বর্তমানে ‘খুবই কঠিন’। তবে তিনি বলেছেন, তার

2026-08-07T02:57:35+00:00
2026-08-07T02:57:35+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করা বর্তমানে খুবই কঠিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:৫৭ এএম 
ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা বর্তমানে ‘খুবই কঠিন’। তবে তিনি বলেছেন, তার উপস্থিতি দেশকে নিজেদের পথচলা অব্যাহত রাখতে ‘অত্যন্ত বড় শক্তি’ জোগাচ্ছে। প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে বুধবার (স্থানীয় সময়) প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘হতাশা’ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যা করে। তাদের ধারণা ছিল, এই ‘নৃশংস’ পদক্ষেপের পর ইরান ভেঙে পড়বে।

তিনি বলেন, কিন্তু দেশ এগিয়ে চলছে এবং আমাদের (নতুন) প্রিয় নেতা নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, আমাদের নতুন প্রিয় নেতার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত বড় শক্তি, যাতে আমরা এই পথচলা অব্যাহত রাখতে পারি। যদিও বর্তমানে তার সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন। পেজেশকিয়ান বলেন, ব্যাংকিং খাতে কঠোরতর নিষেধাজ্ঞা, বিদেশি আর্থিক লেনদেনে বিধিনিষেধ, নৌ অবরোধ এবং চলমান যুদ্ধের কারণে ইরান বর্তমানে তার ‘সবচেয়ে কঠিন’ সময়ের মুখোমুখি। এ তথ্য জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।

মার্চের শুরুতে ইরানের বিশেষজ্ঞ পরিষদ দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে, নির্বাচন করে। এ পরিস্থিতির মধ্যেই ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নতুন একটি ব্যবস্থার বিষয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই ব্যবস্থার আওতায় বর্তমানে ব্যবহৃত অস্থায়ী উত্তর ও দক্ষিণ রুটের পরিবর্তে ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে একটি নতুন একক রুট দুই থেকে চার মাসের জন্য চালু করা হবে। 

এদিকে ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি অবগত সূত্র আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সকে জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে কি না, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করে তার ওপর। একই সঙ্গে সূত্রটি জানায়, বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় একটি ইরাকি উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানের ওপর  থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও, এর সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের কোনো সম্পর্ক নেই।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করে এবং ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইসরাইল কিংবা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন অথবা তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর নিরাপদ চলাচল বন্ধ করে দেয়।

গত মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর একাধিক দফায় হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজের ওপর ইরানের হামলার জবাব হিসেবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করার ইরানের সক্ষমতা দুর্বল করতেই এসব হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।

সময়ের আলো/আআ
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: